• Latest News

    নওগাঁর মেধাবী ছাত্রী অনন্যা বাঁচতে চায়, সহযোগিতা ও দোয়া কামনা


    এ বাসার (চঞ্চল), নওগাঁ প্রতিনিধি :
    নওগাঁর পোরশা উপজেলার মেধাবী ছাত্রী অনন্যা(১৩) বাঁচার জন্য সহলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা। অনন্যা জেলার পোরশা উপজেলার নিতপুর গ্রামের আব্দুল হাইয়ের প্রথমা কন্যা। অনন্যা নওগাঁর পোরশা উপজেলায় ২০১৫ সালে পোরশা ল্যাবরেটরি স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১ম স্থান, ট্যানেলপুলে বৃত্তি প্রাপ্ত ও ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী। সে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১ডিসেম্বর মাস হতে ক্যান্সার হাসপাতাল মহাখালী, ঢাকার ৮১৬ নং কেবিনে ব্লাড ক্যান্সার রোগে গুরুতর অসুস্থ্য হয়ে ভর্তি আছেন। তার জন্য B+ গ্রুপের রক্তের প্রয়োজন। ব্লাড ক্যান্সার, মিনি স্ট্রোক, চোখে দেখতে না পাওয়ার একটু সুস্থ্য হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক দেশের বাহিরে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন। অনন্যর পিতা গরিব হওয়াই তার চিকিৎসার ব্যয় বহন করার সম্ভব হচ্ছেনা একারনে তার বাবা দেশের সকল বিত্তবান সমাজসেবক ব্যাক্তিদের নিকট সাহায্যের জন্য সহযোগিতা কামনা করেছেন। তার বাবা আব্দুল হাইয়ের বিকাশ নম্বার ০১৯১৪০৬৯৩৯০।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নওগাঁর মেধাবী ছাত্রী অনন্যা বাঁচতে চায়, সহযোগিতা ও দোয়া কামনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান