• Latest News

    পিরোজপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

    দেশ বার্তা:
    পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন। নিহতের নাম রাবেয়া বেগম। বুধবার মধ্যরাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড়শিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় এলাকাবাসী রাতেই রাবেয়ার স্বামী সাগর সরদারকে আটক করে পুলিশে দিয়েছে। ঘাতক সাগরের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সাগরের সঙ্গে তার স্ত্রী রাবেয়ার সম্পর্ক ভাল ছিল না। এ কারণে রাবেয়া  তার শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জে না থেকে মঠবাড়িয়ার বড় শিংগা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। বুধবার রাতে রাবেয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাগর সরদার তাকে ছুরিকাঘাত করেন। রাবেয়ার চিৎকারে স্বজন ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ সময় এলাকাবাসী সাগরকে আটক করে পুলিশে দেয়।

    ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পিরোজপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান