কক্সবার্তা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে। আপনারা যে যেভাবেই বলেন, যখনই তফসিল ঘোষণা হোক বিএনপিও আগামী নির্বাচনে আসবে। পুরনো ভুলের পরিণতি কী সেটা তারা এখন বোঝে।
মধ্যবর্তী কিংবা আগাম নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য এই মুহূর্তে আমরা দেশি বিদেশি কোনো চাপ অনুভব করছি না। বাংলাদেশে আন্দোলনের কোনো চিহ্ন আর নেই। নির্বাচনের দাবিতে এ পর্যন্ত ৩ থেকে ৫শ লোকের কোনো মিছিলও হলো না। এখানে সরকার ভালোভাবে দেখছে প্রতিকূল কোনো পরিস্থিতিও নেই।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 'স্পেশাল অলিম্পিক সেকেন্ড সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট ২০১৬' এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশ নিচ্ছে। যা ২ নভেম্বর বিকেএসপিতে শুরু হয়ে আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার প্রতিবন্ধীদের স্কুল বিউটিফুল মাইন্ডসহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।
সরকার দলীয় লোকজন বিভিন্ন অপরাধে জড়িত এবং তাদের বিরুদ্ধে সরকার ও দলের অবস্থান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। এখানে কে কোন দলের সেটা দেখা হবে না। সে সরকারি দলের হতে পারে, বিরোধী দলেরও হতে পারে। সেটা কোনো বিষয় নয়। এখানে দেখা হবে অপরাধী কে আর অপরাধ কী। প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের দলের কেউ থাকলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ৩ জন মন্ত্রী দুদকের মামলায় বিচারের সম্মুখীন। এছাড়া একজন এমপির ৩ বছরের জেল হয়েছে। এতেই বোঝা যায় আমাদের দলের নেত্রী প্রধানমন্ত্রী কোনো অপরাধকে ছাড় দিচ্ছেন না।
স্পেশাল অলিম্পিক সেকেন্ড সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট ২০১৬ এর চেয়ারম্যান শামীম মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল প্রমুখ।