রাইহানুল কবির, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কালিরছড়া কমিউনিটি পুলিশিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২ নভেম্বর বুধবার কালিরছড়া এলাকায় এক বৈঠকে ২১ সদস্য বিশিষ্ঠ এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি মোঃ ইফতে খাইরুল আলম। সি.সহ সভাপতি মাষ্টার মোঃ এহেছানুল হক। সহ সভাপতি মোহাম্মদ মোক্তার, মোঃ রফিকুল আলম, মোঃ ফরিদুল আলম। সাধারণ সম্পাদক মোঃ মুছলিম উদ্দিন। যুগ্ন সম্পাদক মোঃ শাহিন, জসিম উদ্দিন, জিয়া উদ্দিন। কোষাধক্ষ্য মোঃ ছৈয়দ হোসেন মনোনীত হয়। সদস্য হিসেবে মনোনীত হয় মোঃ মহিদুল্লাহ, নুরুল ইসলাম, ওমর ফারুক, আমিনা আক্তার, হেলাল উদ্দিন, মোঃ রাসেল, রেজাউল করিম, রমজান, মহিবুল্লাহ, ফরিদুল আলম ও নুরুল কবির।
কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জামিল উদ্দিন (সাম), সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন (ডিসেন্ট), সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসাইন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও কালিরছড়া কমিউনিটি পুলশিং কমিটি অনুমোদন
Rating: 5
Reviewed By: Unknown