• Latest News

    রোহিঙ্গাদের উপর অত্যাচার:নিরপেক্ষ তদন্তের দাবি আশিয়ান এমপিদের

    বিদেশ বার্তা:
    মিয়ানমারের সরকারি বাহিনী কর্তৃক অস্থির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের জন্য একটি নিরপেক্ষ তদন্তের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থার (আসিয়ান) একদল সংসদ সদস্য।


    বুধবার দেশগুলোর শীর্ষ কূটনীতিকেরা ওই এলাকা পরিদর্শন শেষে এ আহ্বান জানান।


    আসিয়ান সংসদের হিউম্যান রাইটস গ্রুপ রাখাইনের বেসামরিক রোহিঙ্গা নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের একটি 'পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ' তদন্তের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।


    গত ৯ অক্টোবর সীমান্ত পোস্টগুলিতে নয়জন পুলিশ হত্যায় রোহিঙ্গা মুসলমানরা জড়িত সন্দেহে সৈন্যরা উত্তর রাখাইন রাজ্যে সমন্বিত অভিযান চালান।


    সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অভিযানে পাঁচজন সৈন্য ও অন্তত ৩৩ জন অভিযুক্ত হামলাকারী নিহত হয়েছে। 


    অঞ্চলটিতে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ত্রাণকর্মী ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।


    সেখানকার অধিবাসীরা এবং মানবাধিকার কর্মীরা জানান, সরকারি বাহিনীর সদস্যরা সেখানে রোহিঙ্গাদের সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর, ধর্ষণ এবং তাদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটান।


    কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি'র সরকার কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছে। দেশটিতে রোহিঙ্গাদের অধিকাংশই বর্ণবাদের মতো অবস্থায় বাস করছে।


    ২০১২ সালে রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে যুদ্ধের সূত্রপাত হলে প্রায় ১,২৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয় এবং দারিদ্র্যপীড়িত ক্যাম্পে তাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গাদের উপর অত্যাচার:নিরপেক্ষ তদন্তের দাবি আশিয়ান এমপিদের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান