• Latest News

    ২ কোটি টাকা আত্মসাৎ : পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার

    কক্সবার্তা ডেস্ক :
    ক্ষমতার অপব্যবহার করে ২ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করার মামলায় পাসপোর্ট বিভাগের সহকারী পরিচালক মো. রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    গতকাল শুক্রবার সকালে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. রেজাউল ইসলাম বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের ফেনী কার্যালয়ে কর্মরত। দুদক বলছে, জনতা ব্যাংকের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কইমারী শাখার ব্যবস্থাপক থাকাকালে রেজাউল ইসলাম বিভিন্ন ভুয়া নামে ঋণ দেখিয়ে ২ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন। ঘটনার কিছুদিন পর ব্যাংকের চাকরি ছেড়ে তিনি পাসপোর্ট বিভাগে যোগ দেন। চলতি বছরের জুনে ব্যাংক কর্তৃপক্ষ জলঢাকা থানায় একটি মামলা করে। মামলার তদন্তের দায়িত্ব আসে দুদকের ওপর।
    দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ হক ভূঁইয়া বলেন, তদন্তের অংশ হিসেবে রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
    ps

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ২ কোটি টাকা আত্মসাৎ : পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান