• Latest News

    চকরিয়ায় ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

    চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলা সমবায় দপ্তরের উদ্ধোগে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় এক বর্ণঢ্য র্যালী বের হয়। র্যালিতে অংশগ্রহণ করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান। এছাড়া উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সমবায়ের দর্শন - টেকসই উন্নয়ন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান