• Latest News

    খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

    চকরিয়া প্রতিনিধি :
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চকরিয়া উপজেলার খুটাখালী ১নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল গতকাল ১১নভেম্বর বিকাল ৩টায় খুটাখালী নুরানী মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধক করেন খুটাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক আনিসুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবনেতা আবু সাঈদ ও সভাপতিত্ব করেন এনামুল হক। প্রধান বক্তা ছিলেন খুটাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অধ্যাপক মো: ইদ্রিছ, বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য মো: কামাল উদ্দীন, শীষ মোহাম্মদ রাসেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুল আজিম বিজয়, বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আবু তাহের, ফরিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক, সিনিয়র সহসভাপতি নবী হোছাইন, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক মকছুদুল হক ও সাংগঠনিক সম্পাদক নুরুল কাদের।
    am

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান