• Latest News

    সাঙ্গাকারার উইকেটে রোমাঞ্চিত মিরাজ

    স্পোর্টস বার্তা:
    ইংলিশদের বিপক্ষে দুই টেস্টে ৪০ উইকেটের ১৯টি নিজের পকেটে পুরেছিলেন মেহেদী হাসান মিরাজ, দুই টেস্টের সিরিজে যা বিশ্বরেকর্ড হয়ে আছে। ইংলিশদের বিপক্ষে মিরাজের সেই ঘূর্ণিজাদু বিপিএলেও চলছে।
    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসরে অভিষেক হয়েছে  মিরাজের। প্রথম ম্যাচে মতো দ্বিতীয় ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন ডানহাতি এই অফস্পিনার।

    শুক্রবারতো ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা শ্রীলঙ্কার গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে বিভ্রান্ত করে সাজঘরের পথ দেখিয়ে দিলেন তরুণ এই অলরাউন্ডার। মিরাজের করা নিচু হয়ে যাওয়া বলটি খেলতে ব্যর্থ হলে ব্যক্তিগত ২ রানে বোল্ড হন সাঙ্গাকারা। রাজশাহী কিংসের এই বোলার এই ম্যাচে ২২ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

    সাঙ্গাকারাকে আউট করে রোমাঞ্চিত মিরাজ সংবাদ সম্মেলনে বললেন, 'সাঙ্গাকার উইকেটই সেরা। কারণ সে কিংবদন্তী। আমার খুব ভালো লেগেছে তার উইকেট পেয়ে। আমি সত্যিই রোমাঞ্চিত। ও অনেক ভালো ক্রিকেটার। আমাকে যখন খেলেছে, সতর্কভাবেই খেলেছিল। তারপরও ভালো জায়গায় বল করেছি বলেই আউট করতে পেরেছি।'

    মিরাজের সবচেয়ে ভালো দিক হচ্ছে সবসময় একই জায়গায় বোলিং করে যেতে পারেন। এজন্য বল হাতে সাফল্য পান বলে মনে করেন এই তরুণ, 'ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। চিন্তা করিনি যে উইকেট নেব। উইকেট নেওয়ার চিন্তা করলে ভালো কিছু করতে পারব না। তাহলে নেতিবাচক হয়ে যেতে পারে। চেষ্টা করি সবসময় ভালো জায়গায় বল করার জন্য। হয়তো এই কারণেই সাফল্য পাচ্ছি।'

    ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ড্যারেন স্যামিকে পেয়ে সাব্বিরের মতো ভালো লাগা ছুয়ে গেছে মিরাজেরও, 'আসলে স্যামি অনেক বন্ধুত্বপরায়ণ। আমি অনেক ভাগ্যবান যে ওর মতো অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ওয়েস্ট ইন্ডিজকে দুইবার চ্যাম্পিয়ন করিয়েছেন। আমার ভালো লাগছে অনেক। দলে এসেই শুরু থেকে এমনভাবে মিশেছেন যে কখনওই মনে হয়নি দূরের কেউ। সবসময় কাছের মনে হয়েছে। সবসময় মজা করেন। তার সঙ্গ আমি উপভোগ করি। দলকে অনুপ্রাণিত করছেন দারুণ ভাবে। যা দলের জন্য অসাধারণ ব্যাপার।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাঙ্গাকারার উইকেটে রোমাঞ্চিত মিরাজ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান