• Latest News

    ‘নোট বাতিলে যত মানুষের মৃত্যু হয়েছে, উরি হামলায়ও তা হয়নি’

    আন্তর্জাতিক বার্তা:
    নোট বাতিলের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তপ্ত হতে শুরু করেছে ভারতের রাজনীতি। সেই উত্তাপে এবার তপ্ত হয়ে উঠল দেশটির সংসদের দুই কক্ষের অধিবেশনও।

    রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বৃহস্পতিবার মোদী সরকারকে চেপে ধরতে শুরু করেন বিরোধীরা। একদিকে যখন দিল্লিতে সভা সেরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে রাজধানীর রাজপথে বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল, সেই সময় উত্তাল হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশনও।

    মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ দাবি করেন, 'কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তে এখনো পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, উরির সেনা ছাউনিতে হামলার সময়, পাকিস্তানি জঙ্গিদের গুলিতেও তত মানুষের মৃত্যু হয়নি।'

    শুধু তাই নয়, দেশের এরকম অবস্থায় সংসদে হাজির হয়ে এ বিষয়ে আলোচনা করুন প্রধানমন্ত্রী। কারণ তারা এখানে কোনো অনুষ্ঠানে হাজির হননি বলেও মন্তব্য করেন কংগ্রেসের ওই সাংসদ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘নোট বাতিলে যত মানুষের মৃত্যু হয়েছে, উরি হামলায়ও তা হয়নি’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান