দেশ বার্তা:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নাসিরনগরে যে ঘটনা ঘটেছে এটা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, এখানে প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রতিটি ক্ষেত্রে অযোগ্য একটি প্রশাসন। একদলীয় প্রশাসন করতে চাইলে যেটা হয়। দেশে রাজনীতি না থাকলে, দেশে কোনো প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে যে রকম অধপতন আসে, সেটাই হয়েছে।
বৃহস্পতিবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, মাওলনা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আমরাও হতাম না। মাওলানা ভাসানী চিরকাল ছিলেন সাধারণ মানুষের। বাংলাদেশ এখন আর সাধারণ মানুষের নেই।
তিনি বলেন, বাংলাদেশ এখন পুজিবাদী, অর্থশালী ও শিল্পপতিদের। এই দেশে গরীব মানুষ ও সাধারণ মানুষের মর্যাদা নেই, অধিকার নেই।
তিনি আরো বলেন, ভাসানীকে স্মরণ করলে সাধারণ মানুষ সম্মানীত ও উজ্জীবিত হবে। আর সেটা হলে আজ যারা দেশ পরিচালনা করছেন তাদের সকলেরই অসুবিধা হবে। সেই জন্যই ধীরে ধীরে তারা সবাই মাওলানা ভাসানীকে ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে।