• Latest News

    পেকুয়ায় ৪টি অস্ত্র সহ এক যুবককে আটক করেছে র্যাব

    কক্সবার্তা ডেস্ক :
    পেকুয়ায় ৪টি দেশীয় অস্ত্র ও ৬রাউন্ড তাজা কার্তুজ সহ মোঃ হাশেম (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) -৭।
    বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকার আব্দুল মান্নানের পুত্র আমজাদের পোল্ট্রি খামার থেকে তাকে আটক করে র্যাব। আটক যুবক একই ইউনিয়নের আফজলীয়া পাড়ার ওসমান গণির পুত্র।
    র্যাব- ৭ (পতেঙ্গা) এর সিনিয়র এএসপি সোহেল মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় ৪টি অস্ত্র সহ এক যুবককে আটক করেছে র্যাব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান