মো. নুরুল করিম আরমান :
বান্দরবানের লামা উপজেলায় স্ত্রী রহিমা খাতুনের দায়ের কোপে স্বামী সোনা মিয়া মারাতœক জখম হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ছালেয়াং পাড়ার একটি বাগান বাড়িতে এ ঘটনা ঘটে। সোনা মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারি নালা এলাকার বাসিন্দা সোলাইমানের ছেলে। ঘটনার পর স্ত্রী গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সোনা মিয়া (৫০) ও তার স্ত্রী রহিমা খাতুন (২৭) দীর্ঘদিন ধরে আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং পাড়া এলাকায় আবু খালেকের ফলজ ও বনজ বাগানে কেয়ার টেকার হিসেবে কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্ত্রী উত্তেজিত হয়ে স্বামীকে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার লাইভ কেয়ার হাসপাতালে ভর্তি করেন।
স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদের সদস্য হারিছ মিয়া বলেন, ঘটনার পর সোনা মিয়ার স্ত্রী রহিমা খাতুন গা ঢাকা দিয়েছে।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় স্ত্রীর দায়ের কোপে স্বামী জখম : স্ত্রী পলাতক
Rating: 5
Reviewed By: Unknown