• Latest News

    সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ

    অনলাইন ডেস্ক : সুন্দরবনের ধানসিদ্ধির চর থেকে তিনটি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ‘সামছু-জিল্লু বাহিনী’।অপহৃত প্রত্যেক জেলের কাছে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়েছে।শুক্রবার ভোরে অপহরণের এ ঘটনা ঘটে।তবে জেলে অপহরণের বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান ।তিনি বলেন, ‘জেলে-মহাজনের পক্ষ থেকে আমাদের ব্যাপারটি জানানো হলে কিংবা অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।'সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় শুক্রবার ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা।এ সময় সেখানকার জেলেবহরে হামলা ও লুটপাট চালায় বনদস্যু সামছু-জিল্লু বাহিনী।দস্যুরা জেলেদের ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়। পাশাপাশি অপহৃত ১০ জেলের মুক্তির দাবিতে  ২০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। তারা শরণখোলার মহাজন জাকির দর্জি ও জাহাঙ্গীর মেম্বারের অধীনে মাছ ধরতেন বলে জানা গেছে।
    jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান