• Latest News

    মিরাজকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার!

    স্পোর্টস বার্তা:
    ইংল্যান্ড সিরিজে অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে বাংলাদেশকে জয় উপহার দেওয়ার পুরষ্কার স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার ছেলে মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য একটি আবাসিক বাসভবন নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    প্রধানমন্ত্রী তার মূখ্য সচিব আবুল কালাম আজাদের মাধ্যমে খুলনা জেলা প্রশাসককে এ নির্দেশ প্রধান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দ্রুততম সময়ের ভেতর উপযুক্ত স্থান নির্ধারণ করে, বাড়ি তৈরীর কাজ শুরুর কথা জানান খুলনা জেলা প্রশাসক।

    উল্লেখ্য সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুই টেস্টে মিরাজের ১৯ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড এবং বাংলাদেশকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সিদ্ধান্ত আসে,যা বাংলাদেশের খেলোয়াড়দের আরো ভালো ক্রিকেট খেলতে উৎসাহিত করবে বলে দেখছেন বিশ্লেষকরা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মিরাজকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান