• Latest News

    চকরিয়া লামা সীমান্তে গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া : পার্বত্য লামা উপজেলায় গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা না গেলেও তারা অপহরনকারী দলের শক্তিশালী চক্রের সদস্য বলে ধারনা করা হচ্ছে। গত ১ নভেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে পার্বত্য এলাকার হারগাজা যোগাযোগ সড়কের ফকিরাখোলা গ্রামে এঘটনাটি ঘটে।
    অপহরন কবলে পতিতরা ছিলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে জাবের আহমদ (৫৫), লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা গ্রামের জামাল হোসেনের পুত্র আব্দুল হাকিম (৪০), একই ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মমতাজ আহমদের পুত্র মনু (৪২), বজল আহমদের পুত্র কালা সোনা (৩৭)। তবে অপহরণকালে ফকিরা খোলা গ্রামের সোনা মিয়া (৩৬) নামক একব্যাক্তি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়।
    এলাকাবাসী সুত্রে জানা যায় মঙ্গলবার রাত ৯টায় টমটম যোগে ডুলাহাজারা বাজার থেকে ব্যাবসায়ী নুর আহমদ হারগাজা যাচ্ছিলেন। অপরদিকে হারগাজা ও পার্শ্ববর্তী এলাকার চার শ্রমিক অবস্থানকালে মুখোশ পরা ১০-১২ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে ৪ জনকে জঙ্গলের দিকে নিয়ে যায়। এদিকে কৌশলে পালিয়ে আসা সোনামিয়ার সংবাদে অপহরনের খবর পুরো এলাকায় ছড়ি পড়লে লাঠিসোটা নিয়ে সোচ্ছার হয়ে তাৎক্ষনিক অপরনকারী যাত্রা পথ ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এতে অপহকারী দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুই অপহরণকারী জনতার হাতে আটকা পড়ে। স্থানীয় জনসাধারণের গণপিটুনিতে অপহরণকারী দলের ওই দুই সদস্য ঘটনাস্থলে নিহত হয়। পরে চকরিয়া থানা ও লামা থানার পুলিশ, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, প্যানেল চেয়ারম্যান শওকত আলী সহ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরদিন সকাল ১০টায় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন মৃতদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণের ব্যাবস্থা করা হচ্ছে।
    অপহরণকালে গনপিটুনিতে দুই সদস্য নিহতের ঘটনায় পার্বত্য উপজেলার ফাঁসিয়াখালী ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া লামা সীমান্তে গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান