ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প হচ্ছেন ফার্স্ট লেডি।
ম্যাগাজিন প্রচ্ছদে নগ্ন মডেল হয়ে হাজির হওয়া মেলানিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। যে কারণে নির্বাচনী প্রচারে বরাবরই তিনি ছিলেন আড়ালে।
১৯৭০ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন মেলানিয়া ট্রাম্প। এখন তার বয়স ৪৬ বছর। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার মেলানিয়া দারুণ ব্যক্তিত্বসম্পন্ন নারী।
মেলানিয়া ও ট্রাম্পের বিয়ে হয় ২০০৫ সালে। ট্রাম্প ও মেলানিয়ার এক সন্তান, যার নাম ব্যারন উইলিয়াম ট্রাম্প। সন্তানসহ মেলানিয়া এখন হোয়াইট হাউসের বাসিন্দা হবেন। তবে এ জন্য তাদের অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষ হবে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেই থেকে আগামী চার বছরের জন্য ট্রাম্প ও তার পরিবার হোয়াইট হাউসের বাসিন্দা হবেন।
un
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আমেরিকার নতুন ফার্স্ট লেডি
Rating: 5
Reviewed By: Unknown