• Latest News

    খুটাখালী বাজারের গার্ল হাই স্কুল রোডে গত রাতে প্রকাশ্যে যুবকের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই

    নিজস্ব প্রতিনিধি(কক্সবার্তা) :

    ইদানীং দেশে ছিনতাই কারীর ঘটনা দিন দিন বেড়েই চলছে! এবার গতরাত ০৮:২০মিনিট এর সময় খুটাখালীতে রাতের আধারে প্রকাশ্যে ছিনতাই এর ঘটনা ঘটছে! জানা গেছে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের(ডুমিখালী ২নং ওয়ার্ড) মাষ্টার আনোয়ারা এর ছেলে তৌহিদুল আরব তার নানার বাড়ী যাওয়ার খুটাখালী গার্ল স্কুলের সামনে অন্ধকার রাস্তার গলিতে ছুরি দেখিয়ে মোবাইল (Samsung A5) ও নগদ ২০০০টাকা নিয়ে পালিয়ে যায়! পরে তার চিৎকার শুনে এলাকাবাসী বের হয়ে জড়ো হয়!

    ছিনতাইকারীরা খুটাখালী ছাত্রলীগ নেতা সাঈদুল, হিরো ভাই এর পরিচয় দেয়! পরে ঘটনাস্থল থেকে খুটাখালীর ২যুবক এনাম ও ডুলাহাজারা কলেজের ২০১৬এর এইচএসসি পরীক্ষার্থী ফারুক নামের ছেলে তৌহিদ কে উদ্ধার করে সিএনজি ঠিক করে বাড়ী পৌছে দিতে সাহায্য করে! ঘটনার সুষ্টু তদন্তের ব্যাপারে খুটাখালী বাজার কমিটি সভাপতি শফি সাহেব কে অভিহিত করা হয়েছে! তিনি আশ্বাস দিয়েছেন ছিনতাই এর ব্যাপারে বাজারের সিকিউরিটি গার্ডদের কঠোর সজাগ হতে হবে! গত কয়েকদিন ধরে খুটাখালী-ডুলাহাজারা প্রকাশ্যে ছিনতাই ও অপহরণ এর ঘটনায় এলাকায় রীতিমত আতংক সৃষ্টি হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী বাজারের গার্ল হাই স্কুল রোডে গত রাতে প্রকাশ্যে যুবকের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান