কক্সবার্তা ডেস্ক :
কক্সবাজার সদর উপজেলার পি এমখালী ইউনিয়নের তোতকখালী এলাকা থেকে মোবারক হোসেন (২৮) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ওই এলাকার আজিজুল হকের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, শুক্রবার গভীর রাত মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আবু ছৈয়দের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোবারক হোসেন কে আটক করেছে। তার বিরুদ্ধে মানব পাচারসহ কয়েকটি মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
cbs
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পি এমখালী থেকে মানবপাচারকারি আটক
Rating: 5
Reviewed By: Unknown