• Latest News

    পুলিশের কানের পর্দা ফাটানো মামলায় দুই আসামি গ্রেপ্তার

    দেশ বার্তা:
    শরীয়তপুরে পুলিশ সদস্যকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
    গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরণ শেখ।

    পালং থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারের ভাগ্নে সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকতার হোসেন ঢালি ও আওয়ামী লীগ নেতা শেখ খলিলুর রহমান জাগরণ সদর হাসপাতালে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দেবাশীষ সাহার কাছে জনৈক রোগী হোসেন খন্দকারের নামে মাথায় আঘাতের কারণে আহত দেখিয়ে একটি ভুয়া সার্টিফিকেট দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। ডাক্তার মিথ্যা সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানালে তার কক্ষে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
    এতে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসা রোগী পুলিশের নায়েক সেলিমুজ্জামান মাতুব্বর প্রতিবাদ করলে তাকে মারধর ও চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেন। এ ঘটনায় ডাক্তার বাদী হয়ে পালং মডেল থানায় সদর উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও তার ভাগ্নে ছাত্রলীগ নেতা আকতার ঢালি এবং আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান জাগরণকে আসামি করে একটি মামলা করেন। পরদিন পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে আরো একটি মামলা করেন। এ ঘটনার পর আসামিরা গা ঢাকা দেয়।

    পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকার এমপি হোস্টেলের সামনে থেকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও আওয়ামী লীগ নেতা শেখ খলিলুর রহমান জাগরণকে গ্রেপ্তার করেছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পুলিশের কানের পর্দা ফাটানো মামলায় দুই আসামি গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান