বিদেশ বার্তা:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সব জাতিগোষ্ঠীর ডেমোক্রেট দলীয় কর্মী-সমর্থকের প্রতি হিলারিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওবামা হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। ওবামা বলেন, হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকি স্বরূপ।
নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে দেওয়া ভাষণে ওবামা এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনার কাঁধেই এখন রাষ্ট্রের ভাগ্য। পৃথিবীর ভাগ্য টলায়মান। তাকে সঠিক পথে যেন আমরা ঠেলে দিতে পারি তা আপনি নর্থ ক্যারোলাইনাকেই ঠিক করতে হবে।
অন্যদিকে ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেন, ওবামার উচিৎ হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেওয়া। ফ্লোরিডায় এক সমাবেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, কথা হচ্ছে, কেউই ওবামার আরো চার বছরের শাসন দেখতে চায় না।
তিনি আরো বলেন, হিলারি সাম্প্রতিক দিনগুলোতে 'বিপর্যস্ত' হয়ে পড়েছেন।