স্পোর্টস বার্তা:
বাংলাদেশ প্রিমিয়ার লিগেরের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আজ থেকে। এরইমধ্যে এই আসরের চুড়ান্ত সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল আসরের সবগুলি ম্যাচ। ঢাকার ভেন্যু হিসেবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের ভেন্যু হিসেবে রাখা হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে।
প্রত্যেক আসরের মতো এবারো প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। ম্যাচগুলি শুরু হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭ টায়। তবে শুক্রবার জুম্মার নামাজের জন্য অন্যান্য দিনের নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট পরে শুরু হবে সে দিনের দুটি ম্যাচ।
উদ্বোধনী দিন মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচ দুপুর ২টা ৩০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে এ আসরের নতুন দল রাজশাহী কিংস। অপর ম্যাচ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরেক নতুন দল খুলনা টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল ম্যাচ।