![]() |
| রায়হান |
তামিরুল ইসলাম মিল্লাত:
গত শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ডুলাহাজারার মেধাবী মুখ মোজতবা আহমদ রায়হান কক্সবাজার মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
রায়হান ডুলাহাজারা শাহসুজাপুরের এডভোকেট আহমদ হোসাইন সাহেবের ছোট ছেলে।সে ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তির্ণ হয়েছিল।
সে সকলের কাছে দোয়া চেয়েছে যেন বড় ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে।
উল্লেখ্য এবার পরীক্ষায় অংশ নিয়েছে ৯০ হাজার ৩৩৯ জন। গতবছর এ সংখ্যা ছিল ৮৪ হাজার ৪০০ জন।
এবার সরকারি মেডিক্যাল কলেজগুলোতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন।
