স্পোর্টস বার্তা:
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নিয়ন্ত্রণে রয়েছে স্বাগতিক ভারতই! প্রথম ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে তৃতীয় দিনে ২৯৯ রানেই অলআউট হয়েছে সফরকারীরা। যেখানে সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে উল্টো ব্যাট করছে কোহলির দল। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৮ রান। ভারত এখনও এগিয়ে ২৭৬ রানে।
যদিও প্রথম দিনে ধাক্কা খেতে হয়েছে স্বাগতিকদের। কাঁধের ইনজুরিতে ৬ রানে আগেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে সাজঘরে ফিরে যান গৌতম গম্ভীর। ব্যাট করছেন বিজয় (১১) ও পূজারা (১)।
এর আগে প্রথম ইনিংসে কিউইদের একাই ধসিয়ে দিতে ভূমিকা রাখেন অশ্বিন। ৮১ রানে নেন ৬ উইকেট। যেটি তার টেস্ট ক্যারিয়ারে ২০তম ৫ উইকেট শিকার। মূলত টেস্টে নিজেদের বোলারদের বিশ্রামের সুযোগ করে দিতেই আবার ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
এদিন বিনা উইকেটে ২৮ রান নিয়ে খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম দিকে ভালোই সামাল দিয়েছেন দুই ওপেনার গাপটিল ও ল্যাথাম। তবে দলীয় ১১৮ রানে অশ্বিন এই জুটি ভেঙে দিয়ে ধীরে ধীরে কিউইদের ইনিংসের চিত্র পাল্টে দিতে থাকেন। গাপটিল আউট হন ৭২ রানে, ল্যাথাম ৫৩ রানে। এরপর অবশ্য মাঝের দিকে নিশামও প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৭১ রানে তাকেও ফিরিয়ে দেন অশ্বিন। শেষ পর্যন্ত ৯০.২ ওভারে ২৯৯ রান করতে পারে কিউইরা।
অশ্বিন ছাড়াও দুই উইকেট নেন রবিন্দ্র জাদেজা।