• Latest News

    চট্টগ্রামে ৪.৭ মাত্রার ভূমিকম্প

    অনলাইন ডেস্ক : চট্টগ্রাম ও এর আশপাশ এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার বেলা ১২টা ২৯মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ২৫ কিলোমিটার উত্তরে ভারতের মিজোরামে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪১.৯ কিলোমিটার গভীরে। এদিকে, চট্টগ্রামের পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকায়ও (রাঙামাটি, সীতাকুণ্ড, ফেনী) মৃদু কম্পন অনুভূত হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে ৪.৭ মাত্রার ভূমিকম্প Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান