সংবাদদাতা:
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ‘সদস্য’ পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ রশীদুল আলম চৌধুরী ও মাসুদ শরীফ।
কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তারা পদত্যাগ করেছেন বলে জানান।
পদত্যাগী দুই নেতার দাবী, জেলা ছাত্রদলের ইতিহাসে এত ‘জাম্বু কমিটি’ আর হয়নি। কমিটি গঠনে সিনিয়র-জুনিয়রিটি রক্ষা হয়নি। পছন্দের লোকদের দিয়ে এ কমিটি গঠিত হয়েছে।
তবে, আগামী দিনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে তারা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকবে বলে জানান।
প্রসঙ্গত, ২৪ অক্টোবর ৪১৩ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান।
কমিটির সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি থেকে রশীদুল ও মাসুদ শরীফের পদত্যাগ
Rating: 5
Reviewed By: Unknown