বিদেশ বার্তা:
অজ্ঞাত একজন আমেরিকান ইসলামে ধর্মান্তরিত হয়ে নিজের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় পোস্ট করার পর রীতিমত মিডিয়াতে সেলিব্রিটিতে পরিণত হয়েছেন।
ভিডিওটি গত মঙ্গলবার জেদ্দা শহরে সৌদির একটি অটো কোম্পানির গাড়ি প্রদর্শনীর সময়ে ধারণ করা হয়েছে।
এতে দেখা যায় ওই আমেরিকান সৌদির একজন আলেমের পাশে দাঁড়িয়ে কালেমা শাহাদৎ পাঠ করছেন। এসময় উপস্থিত লোকেরা তাকে বাহবা জানাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মিডিয়ায় কয়েক হাজার অনুসারী ইসলামে ধর্মান্তরিত হওয়া ওই ব্যক্তিকে 'সত্যের ধর্মে' স্বাগত জানিয়ে তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
'ইসলাম ও চরমপন্থার মধ্যে কোনো সম্পর্ক নেই'-এই সত্যটি বুঝতে পারার জন্য অন্যরা তার প্রশংসা করেন এবং সত্য খুঁজে পেতে তাকে সাহায্য করার জন্য আল্লাহকে ধন্যবাদ জানান।
গাড়ি প্রদর্শনের সময় সেখানে কিছু সুন্দরী মডেলদের আনা হয়। একারণে ওই গাড়ি কোম্পানির বিরুদ্ধে নারী-পুরুষের বাধ্যতামূলক পৃথকীকরণ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ সেখানে হস্তক্ষেপ করেছে এবং প্রদর্শনীর আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কয়েকজন সামাজিক মিডিয়া ব্যবহারকারীর বিশ্বাস সুন্দরী নারীদের কারণে ওই আমেরিকান ইসলামে ধর্মান্তর হয়েছেন।