বিনোদন বার্তা:
মডেল নায়লা নাঈমের সঙ্গে একটি কোমল পানীয় বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকদিন ধরেই এটি প্রচার হতে দেখা যায়।
এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নীতিনির্ধারক ও দর্শকদের একটি অংশ থেকে আপত্তি আসে। এ ব্যাপারে সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরেই লেখালেখি হয়েছে। অবশেষে টনক নড়লো বিসিবির।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির নির্দেশনার পর সাব্বিরের করা ওই বিজ্ঞাপনটির প্রচার দুই দিন ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে।
প্রথমে মৌখিকভাবে সাব্বিরকে বিজ্ঞাপনের চুক্তি বাতিল করার নির্দেশ দেয় বিসিবি। পরে আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেও তাকে বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্ক ছেদের কথা বলা হয়। একই ধরনের ই–মেইল বিসিবির পক্ষ থেকে টিভি চ্যানেলগুলোর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারটি নিয়ে যদিও সাব্বির এখনো কোনো কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, নিজের ক্যারিয়ার, দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়, এমন কাজ কখনো করতে চান না তিনি।
ব্যাপারটি না বুঝেই এ ধরনের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভবিষ্যতে এ ব্যাপারে আরো সর্তক হবেন তিনি। যদিও কোমল পানীয়টির সঙ্গে এক বছরের চুক্তি বাতিল করতে সাব্বির আগ্রহী নন বলেই জানা গেছে।