চকরিয়া অফিস:
চকরিয়ায় মাদরাসা ছুটি শেষে সহপাঠিদের সাথে বাড়ি ফেরার পথে ঘাতক পিকআপ গাড়ির ধাক্কায় শোয়াইবুল আলম নামের ৯বছর বয়সের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপর গুরুতর আহত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চকরিয়া উপজেলার মালুমঘাট মেমেরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৫ ঘন্টা চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার ভোররাত ৩ টার দিকে তার মৃত্যু ঘটে। নিহত শোয়াইব উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি শিয়াপাড়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। শিশুটি স্থানীয় আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিলেন। এদিকে শিশু শিক্ষার্থী শোয়াইবের মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সর্বস্থরের মানুষের মাঝে শোকে ছায়া নেমে এসেছে।
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বলেন, রোববার দুপুরে শিশু শিক্ষার্থী শোয়াইবুল আলম মাদরাসার ছুটি শেষে সহপাঠিদের সাথে বাড়ি ফিরছিলেন। ওইসময় মহাসড়কের ফুলছড়ি গেইট এলাকায় রাস্তা পারাপার কালে কক্সবাজার থেকে আসা চকরিয়াগামী একটি পিকআপ ট্রাক (নং চট্টমেট্রো ন-১১-৪৩৬৯) তাকে ধাক্কা দেয়। ওইসময় শোয়াইবুল ঘটনাস্থলে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি নিয়ে যায়। ইউপি মেম্বার বলেন, হাসপাতালে টানা ১৫ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার ভোররাতে মারা যায় শিক্ষার্থী শোয়াইবুল আলম।