• Latest News

    বেনাপোল সীমান্তে অস্ত্র সহ আটক ৩

     

    কক্সবার্তা ডেস্ক:
    যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি ও ২টি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
    সোমবার রাত সাড়ে ১১টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
    আটক ব্যক্তিরা হলো-বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও তার ভাই জাকির হোসেন (৩০) এবং একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।

    বেনাপোল সীমান্তে আটক অস্ত্র
    বেনাপোল সীমান্তে আটক অস্ত্র
    খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাজগঞ্জ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে দু’টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২টি রামদা নিয়ে দেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।’
    তিনি আরও জানান, ‘অস্ত্রসহ আটকদের রাত দুইটার দিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বেনাপোল সীমান্তে অস্ত্র সহ আটক ৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান