• Latest News

    মরিচ্যায় ইয়াবাসহ আটক এক নারী

     




    ২টা ৪০ মিনিটের দিকে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিজস্ব প্রচেষ্টায় ৬৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।
    কক্সবাজার জেলার রামু উপজেলার ৯নং খুনিয়া পালং ইউপি’র মরিচ্যা যৌথ চেকপোষ্ট এ টেকনাফ হ’তে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে করে অতি কৌশলে ইয়াবা বহনকারী মোছা. সেনুয়ারা বেগম (৬৫)কে আটক করে।
    সেনোয়ারা বেগমের স্বামী-মৃত আব্দুর রশিদ, গ্রাম-ছাবরাং নওয়াপাড়া, পোষ্ট+থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১,৯৫,০০০/- (এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।
    আটককৃত মাদকদ্রব্যসহ (ইয়াবা) উক্ত আসামীকে রামু থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মরিচ্যায় ইয়াবাসহ আটক এক নারী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান