• Latest News

    সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত


    ঢাকার সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির এক সদস্য নিহত হয়েছেন।
    শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর।
    নিহতের নাম আবু তাহের। তিনি বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
    পুলিশ কর্মকর্তা জামাল বলেন, “তাহের রাস্তা পার হচ্ছিলেন। সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।”
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান