আ ন ম হাসান, মহেশখালী ৷
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বড় মহেশখালী ইউপির স্থগিত কেন্দ্রের ভোট ফের স্থগিত হয়েছে। ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্টানের সকল প্রস্তুতি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস গ্রহণ করলে ও তা হচ্ছে না। অনেক কাক্ষিত ভোটার দূর দূরান্ত থেকে এ কেন্দ্রে ভোট দিতে বাড়ীতে উপস্থিত হলেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের । রাত পোহালে যারা ভোট দিতে প্রস্তুতি নিয়েছিল তাদের এখন আলোচনা সমালোচনা করা ছাড়া কিছুই করার নেই ! ৩০অক্টোবর তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব ফরহাদ আহমদ খান সাক্ষরিত পত্রের মাধ্যমে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মগরিয়া কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত ঘোষনা করেন। পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরের নিকট প্রেরণ করা হয়। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জনতার ঢল নামে উপজেলা পরিষদ এলাকায় । মুহুর্তের মধ্যেই একটি পত্রের ঘোষনায় সকল উৎসাহ উদ্দীপনা মাঠি হয়ে যায়। এ প্রসঙ্গে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান নির্বাচনে র্যাব,বিজিবি,পুলিশ,আনসার ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছেন এবং প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। একটি অবাধ ও সুষ্ট নির্বাচন অনুষ্টিত করাই হবে প্রশাসনের লক্ষ্য ৷
