• Latest News

    ৩৩ নাম্বারে মিরাজ!

    স্পোর্টস ডেস্ক:
    মাত্র দুই টেস্ট ম্যাচ খেলেই এক লাফে টেস্ট র‌্যাংকিংয়ের ৩৩ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।  বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট র‍্যাংকিংয়ে সাকিবের পরেই আছেন তরুণ এই অফ স্পিনার।  সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মূলত চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে প্রথমবারের মতো বোলারদের র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছিলেন মেহেদী হাসান।  ওই ম্যাচ পর তার র‌্যাংকিং দাঁড়ায় ৬১।

    রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারানোর দিনে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা টেস্টে তিনি বল হাতে ১২টি উইকেট নিয়েছেন। তাতেই তিনি ঢুকে গেলেন আইসিসির ৩৩ নম্বর র‌্যাংকিংয়ে। তার এক বছর আগে অভিষেক হওয়া তাইজুল ইসলাম অবশ্য খানিকটা পিছিয়েছেন।

    বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিনধাপ পিছিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন। এছাড়া টেস্ট অলরাউন্ডার হিসেবে আগের অবস্থান দুই এবং বোলার হিসেবে আগের অবস্থান ১৫ নম্বরে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট র‍্যাংকিংয়ে সাকিবের পরেই আছেন তরুণ অফ স্পিনার মেহেদী হাসান।

    ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।  ইংল্যান্ডের বিপক্ষে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তিনি তিন ধাপ এগিয়েছেন। তার বর্তমান র‌্যাংকিং ২০। এটাই তার ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাংকিং। ‍যদিও এর আগে টেস্ট র‌্যাংকিংয়ে ২০ নম্বরে উঠেছিলেন তিনি।

    এছাড়া মুমিনুল হক ও সাকিব আল হাসান এক ধাপ উপরে উঠেছেন। মুমিনুলের অবস্থান ২৬ ও সাকিবের অবস্থান ২৭ নম্বরে। মুশফিক ৫ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ আগের অবস্থান ৪৯ নম্বরেই আছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৩৩ নাম্বারে মিরাজ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান