শিক্ষা বার্তা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় 'এইচ' (প্রকৌশল অনুষদ) ও 'জি' (কৃষি অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে মেধাক্রম অনুযায়ী 'এইচ' ইউনিট থেকে ১ হাজার ২০৩ ও জি ইউনিট থেকে ৯৭৭ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। শনিবার বিকেলে 'জি' ও রাতে 'এইচ' এই দুই ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মামুন-উর-রশীদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত ফলে প্রাথমিকভাবে উত্তীর্ণদের মধ্যে বিজোড় রোল নম্বরধারীদের আগামী ১৯ নভেম্বর ও জোড় রোল নম্বরধারীদের ২০ নভেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের বিষয় পছন্দক্রমের প্রিন্ট কপি, পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডেও মূলকপি সঙ্গে রাখতে হবে। ওই দুই দিন সকাল ৯ থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগামী ২২ নভেম্বর ভর্তির চূড়ান্ত তালিকা ও অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, কৃষি অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি অনুষদে উত্তীর্ণ ৯৭৭ শিক্ষার্থীদের ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে। সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। পূরণকৃত বিভাগ পছন্দক্রম ফরমের প্রিন্টকপি সঙ্গে রাখতে হবে। সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা আগামী ২৩ নভেম্বর কৃষি অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) এ পাওয়া যাবে।
এ বছর 'জি' ইউনিটে ২১২ সিটের বিপরীতে ১৩ হাজার ৯২৬ ও 'এইচ' ইউনিটে ২৭২ সিটের বিপরীতে ২৯ হাজার ৫৭ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।