• Latest News

    সাকিবের পর মুশফিকও সাজঘরে!

    স্পোর্টস ডেস্ক:
    তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন ওপেনার ইমরুল ও সাকিব। এই জুটিতেই লিড ছাড়ায় ১৫০, এরপর ১৭৬। আতঙ্ক ছড়াচ্ছিলো এই জুটি। কিন্তু ৪৫.১ ওভারে মঈন আলীর বলে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি ইমরুল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ৭৮ রান করে লেগ বিফোর হয়ে বিদায় নেন তিনি। যদিও ৭৪ রানে বেঁচে গিয়েছিলেন ইমরুল। তার ক্যাচ লুফে নিতে পারেননি জো রুট।

    ক্যাচ মিসের ঘটনা ঘটেছে আরও। আনসারির ৪৯তম ওভারে ডিপ মিড উইকেটে স্লগ সুইপ করেছিলেন সাকিব। কিন্তু জায়গায় দাঁড়ানো বেন ডাকেট সেই ক্যাচ ধরতে পারেননি। একই ওভারে পরের বলে মুশফিকের এলবির আবেদন হয়েছিল। কুমার ধর্মসেনা আউট না দিলেও রিভিউ নেয় ইংল্যান্ড। তাতেও সফল হয়নি সফরকারীরা। এর মাঝেই পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। আর হাফসেঞ্চুরির দিকে যাচ্ছিলেন সাকিব। কিন্তু ৫৪.৫ ওভারে আদিল রশিদের বলে বোল্ড হয়ে ফেরেন ৪১ রানে। পরের ওভারে ফিরে যান অধিনায়ক মুশফিকও (৯)। স্টোকসের বলে ব্যাটের কানায় লাগা বল তালুবন্দী করেন অ্যালিস্টার কুক।       

    দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৪২। টাইগাররা এগিয়ে ২১৪ রানে। ক্রিজে আছেন সাব্বির রহমান (৪) ও শুভাগত (০)।

    এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। আগের দিন শেষ বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করে ফেরেন ৪৭ রানে।

    এই টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২০ রান সংগ্রহ করে মুশফিক বাহিনী। জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রান করে ২৪ রানের লিড নেয় সফরকারীরা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাকিবের পর মুশফিকও সাজঘরে! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান