• Latest News

    ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন মালুমঘাটে বনের এ কি হাল!

    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালের চারদিকে শতশত পাকা, আধা পাকা ও কাচা ঘর নির্মান হয়েছে। এসব বাড়ীর মালিকের কাছে এক হাজার একর বনভূমির দখল বিক্রি হয়েছে গত কয়েক বছরে। সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা ও বনবিট কর্মকর্তা কতিপয় সরকারী দলের প্রভাবশালী নেতা ও ক্যাডার বাহিনীর সাথে হাত মিলিয়ে মোটা অংকের বিনিময়ে বনভূমির দখল বিক্রি করেছে। ওই বনভূমিতে ক্রেতারা রাতারাতি গড়ে তুলছে বহুতল বসত বাড়ী ও আবাসিক বাণিজ্যিক ভবন। মাদার ট্রী গর্জন গাছের ফাঁকে ফাঁকে দালান বাড়ী তৈরী করার পর নির্মানকরা বাড়ীর ঝুঁকি এড়ানোর জন্য প্রতিনিয়ত কেটে বিক্রি করা হচ্ছে মাদার ট্রী গর্জনগাছ। বনভূমি থেকে যাতে উচ্ছেদ করা না যায় সে জন্য নানা রকম কৌশল অবলম্বন করছেন তারা। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাছিনার নাম ব্যবহার করে হাছিনা পাড়া নাম দিয়ে বনের ভিতর গড়ে তুলেছে মিনি শহর। একটি সুত্র জানায়, হাছিনা পাড়া নাম করনের পরামর্শটি ছিল বনরেঞ্জ কর্মকর্তার।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন মালুমঘাটে বনের এ কি হাল! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান