প্রেস বিজ্ঞপ্তি :
গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজরুল ইসলাম অবশেষে মুক্তি পেয়েছেন। দু’টি মামলায় প্রায় দুই মাস কারাভোগের পর ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। মামলা দুটি তাঁর পরিবার মিথ্যা ও সাজানো বলে দাবী করেছেন। মুক্তি পেয়ে তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার সাথে সাথে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রিয়াজুল আলম, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ ভুট্রো, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার,গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আয়ুব সিকদার, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ ইসলাম, আমানুল হক সিকদার, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম মেম্বার, রশিদ মাঝি, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার যথাক্রমে আজিজ সিকদার, মুফিজুল আলম, নুরুল ইসলাম, আব্দুল জব্বার ও মনি আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আম্মদ ও সাধারণ সম্পাদক গোলাম মওলা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তানজিদ জয়হান, সেচ্ছাসেবক লীগ নেতা মো:সরওয়ার ও মো: আনিছ,ছাত্রলীগ নেতা জামশেদ ও ইব্রাহিম প্রমুখ।
মুক্তি পেয়ে চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘গর্জনিয়ায় বিএনপি-জামায়াতের সংজ্ঞবদ্ধ একটি চক্র অবহেলিত গর্জনিয়ায় বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাঁ সৃষ্টি করতে আমিসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রাণীর চেষ্টা চালাচ্ছে। যা রাষ্ট্রদ্রেহীতার শামিল।’ তাই এলাকার উন্নয়নের স্বার্থে জনগণকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্রকারীদের আইনের হাতে সোপর্দ করা প্রয়োজন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: গর্জনিয়া ইউপি চেয়ারম্যান নজরুলের মুক্তি
Rating: 5
Reviewed By: Unknown