ঈদগাঁও প্রতিনিধি :
স্বাধীনতার সুদীর্ঘ ৪৩ বছর পর সার্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে এ প্রথমবারের মত কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির পরিচালনা পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে এক সভা ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় কালি মন্দিরের নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের সাবেক শিক্ষা উপ পরিচালক শ্রী ননী গোপাল দাশের সভাপতিত্বে এবং কৃষি অফিসার জিকু দাশ সুব্রতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কালি মন্দির পরিচালনা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে শ্রী ননী গোপাল দাশকে আহবায়ক, ইউছুপেরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দ মোহন দে’কে যুগ্ম আহবায়ক, যথাক্রমে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ডাঃ সঞ্জিত দাশ, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবলা পাল, ঈদগাঁও ইউনিয়ন ৮নং ওয়ার্ডের এমইউপি প্রদোষ পাল মুন্না, সমাজ প্রতিনিধি সুনীল বরণ দে, কন্ঠ শিল্পী দুলাল আচার্য্য, স্বর্ণ ব্যবসায়ী সুজিত ধর, এনজিও কর্মকর্তা অরুণ শর্মা, দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রুদ্র, স্বর্ণ ব্যবসায়ী সুকুমার মল্লিক, ব্যবসায়ী সুমন কান্তি দে, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের শিক্ষক রাজন আচার্য্য, শিক্ষার্থী দেবাশীষ ভট্টাচার্য্য (অনিক)কে সদস্য ও কৃষি অফিসার জিকু দাশ সুব্রতকে সদস্য সচিব করা হয়। উল্লেখ্য যে, ২১ অক্টোবর উত্তম রায় পুলকের সভাপতিত্বে কালি মন্দির পরিচালনা পরিষদের পূর্বের কমিটি বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে বিলুপ্ত ঘোষণা করা হয়।
ah
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির কমিটি গঠিত
Rating: 5
Reviewed By: Unknown