• Latest News

    ইয়াবা সহ পুলিশ কনস্টেবল আটক

    কক্সবার্তা ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার রেললাইন বস্তি থেকে ৪৮ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করছে তেজগাঁও থানা পুলিশ। আটক কনস্টেবলের নাম মাহমুদুল হাসান। তিনি পটুয়াখালী জেলার মহিপুর থানায় কর্মরত বলে জানা গেছে। জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তর অনলাইনকে বলেন, এসআই মশিউর রহমানের নেতৃত্বাধীন পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাহমুদুলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, মাহমুদুল নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলেও বিষয়টি অধিকতর যাচাই করে দেখা হচ্ছে। মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তার থানায় মাহমুদুল হাসান নামে একজন কনস্টেবল আছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি এখন ছুটিতে আছেন। ছুটিতে থাকা অবস্থায় কী করছেন তা তার (ওসির) জানা নেই। মাহমুদুল হাসান আটক বা গ্রেফতার হয়েছেন কী-না সে বিষয়ে এখনও ওসি এসএম মাকসুদুর রহমান কিছু জানেন না বলে জানান। তেঁজগাও থানা পুলিশের একটি সূত্র জানায়, পুলিশে চাকরি করলেও মাহমুদুল মূলত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। কারওরান বাজারে তার একটি বড় সিন্ডিকেট আছে।
    jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইয়াবা সহ পুলিশ কনস্টেবল আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান