ভারতের রাজনৈতিক দল কংগ্রেস এর সহ-সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন ভারতের বিজেপি নেতা সংসদ সদস্য সাক্ষী মহারাজ। বিজেপি'র এই নেতা সংবাদমাধ্যমকে বলেন, 'কংগ্রেসের সহ সভাপতি আসলে হিন্দু নন।' খবর কলকাতা ২৪ ৭ নিউজের। খবরে বলা হয়, সম্প্রতি রাহুল গান্ধী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বহু রাজনৈতিক ব্যক্তিত্বই রাহুলের সেই মন্তব্যের বিরুদ্ধে কথা বলেন। রাহুল বলেন “জওয়ানদের রক্ত নিয়ে দালালি করছেন প্রধানমন্ত্রী”। সেই মন্তব্য নিয়ে রাহুলকে ফের দুষতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন সাক্ষী মহারাজ।উল্লেখ্য, বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ। এবার ফের তিনি রাহুল সম্পর্কে এই বিতর্কিত মন্তব্য করে বসলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাক্ষী মহারাজ প্রথমে রাহুলের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে রাহুল গান্ধী রাজনীতির কিছুই জানেন না। এরপরেই বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। সাক্ষীর বক্তব্য অনুযায়ী রাহুল গান্ধী উত্তর প্রদেশে সময় নষ্ট করছেন। তার রাজনৈতিক বিষয়ে জ্ঞান বাড়ানো উচিৎ। তার মতে ‘রাহুল হিন্দু নন, তাই তিনি ভারতীয় সেনাবাহিনীকে ভালোবাসেন না’।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: 'রাহুল গান্ধী হিন্দু নন'
Rating: 5
Reviewed By: Unknown