পেকুয়ায় মোক্তার হোসেন (৪০) নামের এক যুবকে পিটিয়ে খুন করা হয়েছে। সে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের দরগা মোড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ভাই মোক্তার তার পাওনা টাকা চাইতে ভায়রাভাই বাদশার বাড়িতে গেলে তাকে বেদপ পিটিয়ে গুরুতর আহত করে। পরে, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সোমবার ১০অক্টোবর দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত একই উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাজার ছমি উল্লাহর পুত্র বাদশা (৩৫) কে আটক করে।পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পেকুয়ায় পাওনা টাকার জের ধরে যুবককে পিটিয়ে খুন