• Latest News

    সিলেটে পিতার হাতে দুই শিশু খুন

    কক্সবার্তা ডেস্ক:
    সিলেটের ওসমানী নগর উপজেলায় বাবার হাতে দুই শিশু খুন হয়েছেন। নিহতরা হলেন মুমিন (১১) এবং তার সহোদর রুজেল (৭)। ঘটনায় দুই ছেলের পিতা সাব্বির আলী (৩৫) পলাতক রয়েছে।

    তাদের বাড়ি উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামে। মুমিন স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে।


    পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে সাব্বির আলী মাছ ধরতে দুই ছেলেকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী চিন্তামনি হাওরে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বের হন। সন্ধ্যায় তারা চিন্তামনি হাওরে গিয়ে দেখা যায় সেখানে মুমিন ও রুজেলের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিপুল সংখ্যক মানুষও সেখানে ভীড় করে।


    পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কথা-বার্তায় মনে হচ্ছে, দুই ছেলেকে পিতাই হত্যা করেছে। ঘটনার পর থেকে পিতা পলাতক রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সিলেটে পিতার হাতে দুই শিশু খুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান