কক্সবার্তা ডেস্ক:
রাজধানীর পান্থপথে অবস্থিত 'স্বপ্ন সুপার শপ'কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং করপোরেশন (বিএসটিআই) যৌথভাবে এই আদালত পরিচালনা করে। এপিবিএন এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রয় করার অভিযোগে সুপার শপ স্বপ্নের ব্যবস্থাপক কাজী জাহিদুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ।এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ এবং বিএসটিআইয়ের পরিদর্শক আফসানা হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, 'ঢাকা মহানগর এলাকায় আমাদের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে'