• Latest News

    জামায়াত আমীর স্মরণ করলেন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুকে

    কক্সবার্তা ডেস্ক:
    জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেন মকবুল আহমাদ। সোমবার রাজধানীর একটি মিলনায়তনে শপথ নেওয়ার পর মকবুল আহমাদ বলেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সব সাধারণ মানুষ ও বীর মুক্তিযুদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।'
    মকবুল আহমাদ বলেন, 'বিশেষভাবে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতাদের আমি সশ্রদ্ধ স্মরণ করছি।'
    এদিন জামায়াতের প্রচার বিভাগের স্টাফ এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মকবুল আহমাদের লিখিত ভাষণ গণমাধ্যমে পাঠানো হয়।
    সোমবার জামায়াতের তৃতীয় আমির হিসেবে মকবুল আহমাদকে শপথ পাঠ করান দলটির প্রধান নির্বাচন কমিশনার এটিএম মাসুম।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জামায়াত আমীর স্মরণ করলেন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুকে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান