• Latest News

    ১ম বারের মত শেখ রাসেল জাতীয় চলচিত্র উৎসব

    বিনোদন ডেস্ক:
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী (অক্টোবর ১৮) উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শিশুতোষ চলচ্চিত্র উৎসব। এর নাম 'শেখ রাসেল জাতীয় চলচ্চিত্র উৎসব'।
    পাঁচ দিনব্যাপী এ আয়োজন শুরু হচ্ছে মঙ্গলবার (আজ) বিকাল ৩টায়।
    উৎসবের আয়োজক বাংলাদেশ শিশু একাডেমি। এতে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য পরিসরের ছবি দেখানো হবে।
    আয়োজকরা জানায়, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে উদ্বোধনের পর বিকাল সাড়ে পাঁচটায় একাডেমির শেখ রাসেল মুক্তমঞ্চে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
    এ পর্বে উপস্থিত থাকবেন উৎসব কমিটির আহবায়ক বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও উৎসব কমিটির সদস্য সচিব একাডেমির পরিচালক মোশাররফ হোসেনসহ খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, আশরাফ শিশির, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিশু চলচ্চিত্র নির্মাতারা।
    উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ১ম বারের মত শেখ রাসেল জাতীয় চলচিত্র উৎসব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান