উখিয়া নি.ড.ক :
উখিয়া সরকারী হাসপাতালের অবস্থা দিনের পর দিন অবনতির দিকেই যাচ্ছে। কোন নিময়নীতির বালাই নেই।যে যার মত করে আগের গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছেন। হাসপাতালে একেতো ডাক্তার সংকট তার উপর যারা রয়েছেন তারাও সকাল বিকাল প্রাইভেট বানিজ্য নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন।
সবচেয়ে গুরুতর অভিযোগ ডাক্তার রবিউর রহমান রবির বিরুদ্ধে। এ ডাক্তার উখিয়া সরকারী হাসপাতালের ডাক্তার হলেও সকাল-বিকাল নিয়মিত রোগী দেখেন উপজেলার কোটবাজারের প্রাইভেট হাসপাতাল অরজিনে। শুধু তাই নয়,জরুরী বিভাগে তার নির্ধারিত ডিউটি থাকলেও অনজিন হাসপাতালে প্রাইভেট বানিজ্য চালিয়ে নিতে তিনি তার স্থলে অথিতি মেডিকেল এসিষ্টেন্ট দিয়ে উখিয়া হাসপাতালের জরুরী বিভাগ চালিয়ে নিচ্ছেন। এতে সাধারন রোগীরা প্রতারিত হওয়ার পাশাপাশি অপচিকিৎসার শিকারও হচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা একাধিক জনগনের অভিযোগের প্রেক্ষিতে উখিয়া হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা গেছে.বেশ কয়েকজন রোগী হাসপাতাল করিডোরে অপেক্ষা করছে নির্ধারিত ডাক্তার রবিউর রহমান রবি,র আশায়। কেউ কেউ জরুরী বিভাগে কর্মরত মেডিকেল এসিষ্ট্যান্ট মাহমুদুল হাসান নামের একজনের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে।
জরুরী বিভাগের রুমে পাশে টাঙানো নোটিশ বোর্ডে লেখা আছে মঙ্গলবার দুপুর ২ টা থেকে ৮ পর্যন্ত ডাক্তার রবিউর রহমান রবি,র ডিউটি। এ ব্যাপারে জরুরী বিভাগে কর্মরত মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি উখিয়া সদর মেডিকেল সাব সেন্টারে মেডিকেল এসিষ্ট্যান্ট কাজ করি। রবি স্যারের পরিবর্তে আমি প্রায় সময় জরুরী বিভাগে ডিউটি করি। এখানে তেমন একটা রোগীর চাপ নেইতো ,তাই আমি সামলাতে পারি।
রবি স্যার কোটবাজারে অনজিনে রোগী নিয়ে ব্যস্ত আছেন। উনি প্রায় সময় প্রাইভেট হাসপাতাল অরজিনেই সময় কাটান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: জরুরী বিভাগে ডাক্তারের রোগী দেখছেন এসিষ্ট্যান্ট
Rating: 5
Reviewed By: Unknown