• Latest News

    চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে ১০০০পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ


    মোহাম্মদ উল্লাহ, চকরিয়া:
    চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে ১০০০ ইয়াবা টেবলেটসহ একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় পাচারকারী চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে মহাসড়কের চকরিয়া কলেজের সামনের এলাকায় আটকের ঘটনাটি ঘটে।
    জানা যায়, চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচাজ সার্জেন্ট মো:নুরে আলমের নেতৃত্বে এস আই মো: আনোয়ার ও তার সংগীত ফোস সহ চকরিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় কক্সবাজার থেকে আসা মোটর সাইকেল নং (চট্টমেট্রা-ল ১৩-২৪৯৪) গাডীটি থামার জন্য সিনগেল দিলে মোটর সাইকেলটি না থামিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ মোটর সাইকেলটিকে ধাওয়া করলে অবশেষে তা রাস্তায় ফেলে চালক ও আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ মোটর সাইকেলটি তল্লাশি করে ১০০০পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সার্জেন্ট মোঃ নুরে আলম ঘটনার সত্যতা জানিয়ে বলেন এব্যাপারে ২জনকে অজ্ঞাত দেখিয়ে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে ১০০০পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান