• Latest News

    উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের অভিযানে আটক ১৫০


    উখিয়া প্রতিনিধি:
    কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    আটকদের উখিয়া ডিগ্রি কলেজে আর্মি ক্যাম্প এলাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতে সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতের আঁধারে ক্যাম্পে অবস্থান করে ত্রাণ বিতরণের নামে সন্দেহজনক উপস্থিতির কারণে তাদের আটক করা হয়।
    উখিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু জানান, রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের বিকেল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ss

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের অভিযানে আটক ১৫০ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান