চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকাতে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাস চাপায় মানিক দাশ (৫০) নামের এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করেন। মঙ্গলবার (৩ অক্টোবর) ভোর ৭ টার দিকে চকরিয়ার মালুমঘাট ষ্টেশনে ঘটেছে এ দুর্ঘটনা। নিহত ব্যক্তি মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের কর্মচারী। নিহত মানিক দাশ ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চা-বাগান গ্রামের মৃত যুগেষ চন্দ্র দাশের পূত্র বলে জানা গেছে। পুুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মানিক তার কর্মস্থল মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে যাচ্ছিলেন, এ সময় মহা-সড়ক পারাপারের সময় কক্সবাজার মুখী দ্রুতগ্রামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২০৮২) নং গাড়িটি তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এস.আই রুহুল আমিন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মানিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটি আটক করে ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে। ডুলাহাজারা ৩নং ওয়ার্ডের ইউ.পি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শওকত আলী ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় শতশত লোকজন মালুমঘাট বাজারের উভয় পার্শ্বে স্পিড় ব্রেকারের ব্যবস্থা করার জোরালো দাবী জানান।